, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে র‍্যাবের অভিযানে আবর্জনার স্তুপে মিললো অস্ত্র

সিলেটে পরিত্যক্ত অবস্থায় পিস্তল সদৃশ দেশীয়ভাবে তৈরি দুটি অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব-৯। শনিবার (২৯ নভেম্বর) ভোররাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল জৈন্তাপুর থানার লক্ষীপ্রসাদ ফেরিঘাট এলাকার রশিদ ফিল্ড খেলার মাঠ সংলগ্ন ক্লাবঘরের বারান্দায় এ অভিযান চালায়। অভিযানের সময় আবর্জনার স্তুপের ভেতর থেকে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রগুলো দেখে ধারণা করা হচ্ছে— এগুলো নাশকতার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। উদ্ধারকৃত পিস্তল সদৃশ দেশীয় অস্ত্র দুটি জিডি মূলে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ নিয়ে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত র‌্যাব-৯ সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০০ রাউন্ড গুলি, চারটি ম্যাগাজিন, ৩৩৫৫ গ্রাম বিস্ফোরক, ১৮টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড এবং আটটি এয়ারগানসহ বিপুল পরিমাণ এয়ারগানের গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-৯ জানিয়েছে, সিলেট অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে র‍্যাবের অভিযানে আবর্জনার স্তুপে মিললো অস্ত্র

প্রকাশের সময় : ১০:২৮ পূর্বাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫