, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সুনামগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় কিশোরের বিরুদ্ধে মামলা

???????????????????????

সুনামগঞ্জের ধর্মপাশায় একটি প্রতিবন্ধী শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় গতকাল শুক্রবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে এক কিশোরকে (১৬) আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার এজাহার ও ধর্মপাশা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবন্ধী শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে পাশের বাড়িতে খেলাধুলা শেষে ফেরার পথে ওই কিশোর তাকে ডাক দেয়। পরে জোর করে একটি পরিত্যক্ত রান্নাঘরে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। গতকাল সন্ধ্যায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক। নাম প্রকাশ না করার শর্তে তার এক আত্মীয় বলেন, ‘ধর্ষণের ঘটনা যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে আমরাও চাই তাকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক।’

ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সঞ্জীব দত্ত বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে, শিশুটি যৌন নিপীড়নের শিকার হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ডাক্তারি পরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে কোনো কিছি বলা সম্ভব নয়।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইমাম হোসেন প্রথম আলোকে বলেন, প্রতিবন্ধী একটি শিশুকে ধর্ষণের অভিযোগে গতকাল রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা হয়েছে। শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সুনামগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের ঘটনায় কিশোরের বিরুদ্ধে মামলা

প্রকাশের সময় : ০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫