, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: সিলেটে ভিপি সাদিক কায়েম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রিসিডেন্ট আবু সাদিক কায়েম সিলেটের কোম্পানীগঞ্জে ছাত্র ও যুব সমাবেশে অংশ নিয়ে মন্তব্য করেছেন, লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না।

ভিপি সাদিক কায়েম দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে বলেন, নতুন বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী কাঠামো চলবে না, এটি হবে জনগণের বাংলাদেশ।

তিনি বলেন, জনগণের বাংলাদেশে বস্তা-পঁচা রাজনীতির আর ফেরত আসার সুযোগ নেই। কেউ ফ্যাসিবাদী শাসনব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলে হাসিনার চেয়েও ভয়াবহ পরিণতি হবে।

সমাবেশে তিনি আরও দাবি করেন, দেশের রাজনৈতিক পরিবর্তন অবশ্যই জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক চর্চার ভিত্তিতে হওয়া উচিত, বিদেশনির্ভর সিদ্ধান্তে নয়।

এসময় সর্বশেষ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া ও মুনাজাত করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন। এছাড়া স্থানীয় ছাত্র ও যুব নেতারা নিজেদের বক্তব্য প্রদান করেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

লন্ডনের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না: সিলেটে ভিপি সাদিক কায়েম

প্রকাশের সময় : ০৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫