, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে কিশোর গ্যাং সংঘর্ষে ১৭ বছর বয়সি তপু খুন, তিনজন গ্রেপ্তার

সিলেটের এয়ারপোর্ট থানার ইলাশকান্দি এলাকায় কিশোরগ্যাং দুই গ্রুপের পূর্ব বিরোধের জের ধরে শাহ মাহমুদ হাসান তপু (১৭) নামের এক কিশোর নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) জানায়, ওই রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রতিপক্ষ গ্রুপের প্রধান জাহিদ হাসান এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর আহত তপুকে স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৮ নভেম্বর) সকাল আনুমানিক ৬টায় তার মৃত্যু হয়।

নিহতের বাড়ি ইলাশকান্দি উদয়ন ৪০/২ এলাকায় এবং তিনি শাহ এনামুল হকের ছেলে।

ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহিদ হাসানসহ তার দুই সহযোগী—অনিক মিয়া ও জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার অনিক মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়; বর্তমানে সিলেটের লোহারপাড়ায় অবস্থান। জুনায়েদের স্থায়ী ঠিকানাও দিরাইয়ের ভাটিপাড়া।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি, তবে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে কিশোর গ্যাং সংঘর্ষে ১৭ বছর বয়সি তপু খুন, তিনজন গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫