, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

জকিগঞ্জে গোয়ালঘর থেকে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে গোয়ালঘর থেকে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশু ঝুমা আক্তার (১০) ওই গ্রামের হারুন মিয়ার মেয়ে।

খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাড়ির গোয়ালঘরে ঝুমাকে ঝুলন্ত অবস্থায় থাকতে দেখে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে রাত ৮টার দিকে থানার ওসি জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ মরদেহ উদ্ধার করে।

জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত শিশুটির গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

জকিগঞ্জে গোয়ালঘর থেকে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫