, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

মৌলভীবাজারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা, জীবনযাত্রা ব্যাহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

মৌলভীবাজার জেলা চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত এলাকা হওয়ায় ভোরবেলা থেকেই কুয়াশা ও শিশিরের সঙ্গে প্রচণ্ড ঠান্ডায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সন্ধ্যার সঙ্গে সঙ্গে শীত আরও তীব্র হয়ে উঠছে। তীব্র শীতে চা শ্রমিক অধ্যুষিত এলাকা শ্রীমঙ্গল স্টেশন ফুটপাতে শীতের পোশাকের চাহিদা বেড়েছে চোখে পড়ার মতো।

তবে সকালে ঘন কুয়াশা আর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা ভেদ করে সূর্যের আলো আসায় শীতের তীব্রতা কিছুটা কম অনুভূত হচ্ছে।

এদিকে নতুন ধান ঘরে ওঠার সঙ্গে সঙ্গে জেলায় নবান্নের আনন্দ বইছে। গোলার নতুন ধানের সুবাস আর বিভিন্ন ধরনের পিঠা-পুলিতে গ্রামীণ জনপদে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। সন্ধ্যা নামলেই শহরের অলিগলিতে পিঠার দোকানগুলোতে ভিড় জমছে।

তীব্র শীতের মাঝেও জীবিকার টানে সকাল থেকেই কাজে বের হচ্ছেন শ্রমজীবী মানুষ চা বাগানের শ্রমিক ও ভ্যানচালক ও রিকশাচালকরা। রিকশাচালক ওসমান, কৃষক আকরম আলীর ভাষ্য, ‘রোদের দেখা মেলায় সকালবেলায় স্বস্তিতে কাজ করতে পারছি।’

অপরদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিউমোনিয়া, সর্দি-কাশি ও হাঁপানির মতো ঠান্ডাজনিত রোগ বাড়ছে শিশু ও বয়স্কদের মধ্যে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর সংখ্যা গত সপ্তাহের তুলনায় বেড়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসমিন।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়া পর্যবেক্ষক দিলীপ বৈষ্ণব জানান, সকাল ৯টায় এবং ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

মৌলভীবাজারে আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা, জীবনযাত্রা ব্যাহত

প্রকাশের সময় : ০২:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫