, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

বৃহস্পতিবার থেকে বিসিএস লিখিত পরীক্ষা: সিলেটে সমাবেশ ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

৪৭ তম বিসিএসের লিখিত পরীক্ষাকে কেন্দ্র করে সিলেট নগরীতে বিশেষ জননিরাপত্তা নির্দেশনা জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। আগামী বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা উপলক্ষে বিশেষ নির্দেশনা জারি করেছে এসএমপি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়েছে, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘৪৭ তম বি.সি.এস এর লিখিত পরীক্ষা আগামী ২৭ নভেম্বর হতে ৮ ডিসেম্বর/২০২৫খ্রি. (আবশ্যিক বিষয়) এবং ১০ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর/২০২৫খ্রি. (পদসংশ্লিষ্ট বিষয়) পর্যন্ত সকাল ১০.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত সিলেট সরকারি মহিলা কলেজ, সিলেট কেন্দ্রে অনুষ্ঠিত হবে। উক্ত কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করার প্রয়োজনে আমি নিম্নস্বাক্ষরকারী সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৯ সালের ধারা ২৯, ৩০, ৩১, ৩২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে পরীক্ষা কেন্দ্রের ২০০ (দুইশত) গজ পরিধির মধ্যে পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্ব হতে পরীক্ষা শেষে পরবর্তী এক ঘন্টা পর্যন্ত জনসমাবেশ, মিছিল, গান বাজনা, হৈচৈ, উচ্চস্বরে চিৎকার, ঢাকঢোল বাজানো, মাইক্রোফোন, লাউড স্পীকার বা অন্য কোন শব্দ উৎপাদনকারী যন্ত্র বহন ও ব্যবহার, অস্ত্রশস্ত্র, তলোয়ার, বর্শা, বন্দুক, ছোরা বা লাঠি বহন, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর বহন ও ব্যবহার, বহিরাগত ও অননুমোদিত/ অবাঞ্চিত ব্যক্তিবর্গের প্রবেশ এবং জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ কোন কাজ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করছি। উক্ত পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করা হলো।

এই আদেশ আগামী ২৭ নভেম্বর হতে ১৮ ডিসেম্বর পর্যন্ত সকাল ৯টা হতে দুপুর ৩টা পর্যন্ত বলবৎ থাকবে। পরীক্ষার তারিখ সমূহঃ- আগামী ২৭, ৩০ নভেম্বর ও ১, ৩, ৪, ৭, ৮ ডিসেম্বর (আবশ্যিক বিষয়) এবং ১০, ১১, ১৫, ১৮ ডিসেম্বর (পদসংশ্লিষ্ট বিষয়) পর্যন্ত। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

বৃহস্পতিবার থেকে বিসিএস লিখিত পরীক্ষা: সিলেটে সমাবেশ ও মাইক ব্যবহারে নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৩:০৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫