, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

জকিগঞ্জে অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

সিলেটের জকিগঞ্জে অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করার ঘটনা ঘটেছে। গত সোমবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার বারঠাকুরী ইউনিয়নের আমলশীদ গ্রামে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক আহ্বায়ক ডা. বিভাকর দেশমূখ্যের বাড়িতে এ ঘটনা ঘটে।

ডা. বিভাকর দেশমূখ্য জানান, রাত ৮টার দিকে মুখোশধারী দুই দুর্বৃত্ত তাদের বাড়িতে ঢুকে তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে ২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং ৫ ভরি রুপা লুট করে নিয়ে যায়। তার ধারণা, ঘটনার সময় ঘরের বাইরে আরও কয়েকজন সহযোগী অপেক্ষায় ছিল।

ঘটনার খবর পেয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্নার নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ওসি জহিরুল ইসলাম মুন্না বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কারা জড়িত তা শনাক্ত করে আইনের আওতায় আনতে জোর তদন্ত চলছে।’ ঘটনাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

জকিগঞ্জে অস্ত্রের মুখে স্ত্রীকে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

প্রকাশের সময় : ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫