, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে বাউলদের ‘শায়েস্তা’ করার হুঁশিয়ারি তাওহিদী জনতার

সিলেটে বাউল নামধারী বিপথগামীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাওহিদী জনতা ও আলেম সমাজ। বুধবার (২৬ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে ধর্ম অবমাননাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‘হযরত শাহজালাল (রাহ.) তাওহিদি কাফেলা’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, মহান আল্লাহকে নিয়ে আবুল সরকারের বিকৃত মন্তব্য মুসলিম জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও কঠোর শাস্তি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

বক্তারা আরও বলেন, “শাহজালাল-শাহপরাণের এই পুণ্যভূমিতে কোনো পথভ্রষ্ট বাউলের স্থান নেই। যেখানে এমন বিপথগামী বাউল পাওয়া যাবে, সেখানেই তাকে শায়েস্তা করা হবে।” বক্তারা সিলেটে বাউল নামধারী ইসলামবিরোধীদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

মানববন্ধনে সিলেটের শীর্ষ আলেম, বিভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং তাওহিদী জনতা অংশ নেন।

এর আগে সকালে জানা যায়, বিকেলে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন কিছু বাউলপন্থী। বিষয়টি জানাজানি হতেই আলেম সমাজও একই স্থানে পাল্টা অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। এতে উত্তেজনা সৃষ্টি হলে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) বাউলপন্থীদের তাদের কর্মসূচি বাতিল করার নির্দেশ দেয়।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস (পিপিএম-সেবা) দুপুর সাড়ে ১২টার দিকে জানান, বিশৃঙ্খলা এড়াতে বাউলপন্থীদের কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও যদি কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা হয়, পুলিশ কঠোর ব্যবস্থা নেবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে বাউলদের ‘শায়েস্তা’ করার হুঁশিয়ারি তাওহিদী জনতার

প্রকাশের সময় : ১১:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫