, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে আলোচিত রায়হান হত্যা: আসামিদের অনুপস্থিতিতে পেছাল যুক্তিতর্ক

সিলেটের আলোচিত রায়হান উদ্দিন হত্যা মামলার আসামিদের পক্ষে যুক্তি-তর্ক উপস্থাপনের জন্য মঙ্গলবার (২৫ নভেম্বর) দিন ধার্য ছিল।

তবে ৬ আসামির মধ্যে একজন ছাড়া কেউই আদালতে হাজির না হওয়ায় শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে আদালত নতুন করে আগামীকাল বুধবার (২৬ নভেম্বর) যুক্তি-তর্ক উপস্থাপনের দিন নির্ধারণ করেছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন মামলার প্রধান আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আবুল ফজল চৌধুরী।

তিনি জানান, মাত্র একজন আসামি—সাবেক এএসআই আশেক এলাহী, যিনি বর্তমানে কারাগারে আছেন—আদালতে হাজিরা দিয়েছেন। বাকিরা কেউই অনুপস্থিত থাকায় বিচারক বুধবার নতুন তারিখ দেন। এদিন আসামিপক্ষে যুক্তি-তর্ক উপস্থাপন করা হবে। পাশাপাশি মামলার রায়ের তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আজকের নির্ধারিত তারিখে হাজির না হওয়া প্রধান আসামি পুলিশের বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়া এ মামলার শুরু থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। তিনি চলতি বছরের ১০ আগস্ট হাইকোর্টের জামিন আদেশে কারামুক্ত হন। পরে চেম্বার জজ আদালত তাঁর জামিন স্থগিত করে ১০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিলেও তিনি আর আদালতে উপস্থিত হননি।

ব্যারিস্টার আবুল ফজল জানান, “আমরা বিভিন্ন সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় জানতে পেরেছি যে এসআই আকবর পলাতক। তিনি কোথায় আছেন—এ বিষয়ে আমাদের কোনো তথ্য নেই।”

২০২০ সালের ১০ অক্টোবর রাতের গভীরে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে রায়হান উদ্দিনকে নির্মম নির্যাতন করা হয়। পরদিন সকালে তাঁকে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঘটনাটি সারাদেশে তোলপাড় সৃষ্টি করে।

আসামিদের অনুপস্থিতির কারণে পিছিয়ে গেলেও আগামীকালের শুনানিতে মামলার অগ্রগতি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে আলোচিত রায়হান হত্যা: আসামিদের অনুপস্থিতিতে পেছাল যুক্তিতর্ক

প্রকাশের সময় : ০১:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫