, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

ঐতিহ্যের প্রতীকে কুড়াল: কাটা পড়ছে শাহজালাল মাজারের খেজুরগাছ

সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদের সামনের খেজুরগাছগুলো কেটে ফেলছে কর্তৃপক্ষ। বহু বছর ধরে দাঁড়িয়ে থাকা এসব গাছ মাজার এলাকায় সৌন্দর্য ও শান্ত পরিবেশের প্রতীক হিসেবে পরিচিত ছিল।

মঙ্গলবার দুপুরে শ্রমিকদের দিয়ে গাছ কাটার কাজ চলছে এমন দৃশ্য দেখা গেছে। স্থানীয় লোকজন ও দর্শনার্থীরা জানান, হঠাৎ করে গাছ কাটা শুরু করায় তারা বিস্মিত হয়েছেন। অনেকেই মনে করেন, এই গাছগুলো শুধু সৌন্দর্যই নয়, ধর্মীয় আবহও তৈরি করত।

দর্শনার্থীদের অভিযোগ, গাছ কাটার কারণ সম্পর্কে কোনো ঘোষণা বা নোটিশ দেওয়া হয়নি। তারা বলেন, “এই গাছগুলো মাজারের সৌন্দর্যের একটা অংশ ছিল। হঠাৎ কেন কাটা হচ্ছে আমরা বুঝতে পারছি না।”

এ বিষয়ে এখনো কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। তবে ধারণা করা হচ্ছে, উন্নয়ন কাজ বা নিরাপত্তা সংক্রান্ত কারণে গাছগুলো অপসারণ করা হতে পারে।

দর্শনার্থীরা বিষয়টি পুনর্বিবেচনার জন্য মাজার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ঐতিহ্যের প্রতীকে কুড়াল: কাটা পড়ছে শাহজালাল মাজারের খেজুরগাছ

প্রকাশের সময় : ০৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫