, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
আহত ৭

সিলেটে প্রাইভেটকার–ট্রাক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সিলেটে প্রাইভেটকার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাহফুজ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কের লাক্কাতুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহফুজ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চেচিশেউড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন।

দুর্ঘটনায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের দুইজনকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে এবং আরও তিনজনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে আম্বরখানা-এয়ারপোর্ট সড়কে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের তীব্র সংঘর্ষ হয়। স্থানীয়রা ও পুলিশ সাতজনকে উদ্ধার করে ওসমানী মেডিকেলে পাঠায়। সেখানে চিকিৎসক মাহফুজকে মৃত ঘোষণা করেন।

ওসি মঈন উদ্দিন বলেন, দুর্ঘটনায় হতাহতদের পরিচয় নিশ্চিত করা ও ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে। ঘটনাস্থলে আমাদের টিম পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Copied from: https://sabahbd.com

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

আহত ৭

সিলেটে প্রাইভেটকার–ট্রাক মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

প্রকাশের সময় : ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫