, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

রকেট-বিকাশ প্রতারণায় সাধারণ মানুষের টাকা হাতানো শহিদুল ইসলাম সিলেটে গ্রেপ্তার

রকেট ও বিকাশের মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে শহিদুল ইসলাম ওরফে শহিদ (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত সোয়া ১২টার দিকে কোতোয়ালী থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। ঘটনাস্থল ছিল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডের ডাচ–বাংলা ব্যাংকের এটিএম বুথ।

পুলিশ জানায়, গত ২৪ আগস্ট শহিদ একই ধরনের প্রতারণার মাধ্যমে ১০ হাজার টাকা হাতিয়ে নেন। এ ঘটনায় ভুক্তভোগী মকছুদুল করিম থানায় অভিযোগ করলে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

সিলেট মহানগর পুলিশ আরও জানায়, শহিদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অন্তত চারটি মামলা রয়েছে।

গ্রেপ্তারের পর শহিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ জানান, তাকে দ্রুত আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

শহরের সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

রকেট-বিকাশ প্রতারণায় সাধারণ মানুষের টাকা হাতানো শহিদুল ইসলাম সিলেটে গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫