, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে ভূমিকম্পে বাড়তি সতর্কতা: গ্যাস কূপ খনন স্থগিত

সাম্প্রতিক ধারাবাহিক ভূমিকম্পের প্রেক্ষিতে সতর্কতা হিসেবে সিলেট, চট্টগ্রাম ও নরসিংদী অঞ্চলে সব গ্যাস কূপের ড্রিলিং কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। রোববার পেট্রোবাংলা থেকে জারি করা এক নির্দেশনায় এ সিদ্ধান্ত জানানো হয়।

বাপেক্স জানায়, গত দুই দিনে চারটি ভূমিকম্পে নরসিংদী জেলার উপরের ভূপৃষ্ঠীয় প্লাটিলেট অস্থিতিশীল হয়ে পড়েছে। এ অবস্থায় সামান্য কম্পনও ভূমিকে আরও দুর্বল করে তুলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

এই কারণে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে পেট্রোবাংলার অধীনে চলমান সব গ্যাস কূপ খনন কার্যক্রম ৪৮ থেকে ৭২ ঘণ্টার জন্য বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নরসিংদী জেলায় সব ধরনের ড্রিলিং কাজ একই সময়সীমার জন্য সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করতে বলা হয়েছে।
এর আগে শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে সাভার বাইপাইল এলাকায় ৩.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এরপর সন্ধ্যায় এক সেকেন্ডের ব্যবধানে আরও দুটি ভূমিকম্প আঘাত হানে—যার মধ্যে একটি ৩.৭ এবং অন্যটি ৪.৩ মাত্রার ছিল। এই দুটির কেন্দ্রস্থল ছিল ঢাকার বাড্ডা এলাকা।

এদিকে শুক্রবার সকালে নরসিংদীর মাধবদী কেন্দ্র করে ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে অন্তত ১০ জনের মৃত্যু হয়। বড় ধরনের ভূমিকম্পের পর ছোট ছোট আফটারশক হওয়ার আশঙ্কা থেকেই সতর্কতামূলক এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় সংশ্লিষ্ট দপ্তর।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে ভূমিকম্পে বাড়তি সতর্কতা: গ্যাস কূপ খনন স্থগিত

প্রকাশের সময় : ০৯:১২ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫