, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট সীমান্তে যুবককে গুলি করে হত্যা করলো ভারতীয় খাসিয়ারা

সিলেটের কানাইঘাটের লোভাছড়া সীমান্তে জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।

নিহত মৃত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর পুত্র। কাজের সন্ধানে শনিবার রাতে বাড়ি থেকে বেরিয়ে গেলেও তিনি বাড়ি ফিরেননি। পরে বিজিবির টহল দল বাংলাদেশের অভ্যন্তরে গুলিবিদ্ধ অবস্থায় তার মরদেহ দেখতে পায়।

শনিবার (২২ নভেম্বর) রাতে বাংলাদেশের অভ্যন্তরে ঘটনাটি ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রবিবার (২৩ নভেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসব তথ্য নিশ্চিত করেন কানাইঘাট থানার উপপুলিশ পরিদর্শক দূর্গা কুমার। তিনি জানান, শনিবার রাতে লোভাছড়া সীমান্তে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ভোর ৪টায় কানাইঘাট থানায় নিয়ে আসে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট সীমান্তে যুবককে গুলি করে হত্যা করলো ভারতীয় খাসিয়ারা

প্রকাশের সময় : ০৭:২১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫