, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটের বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম

সিলেট নগরের বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ চোখে পড়ার মতো বাড়লেও দাম কমেনি। বরং কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় আরও বেড়েছে। ফলে ভোক্তারা স্বস্তির বদলে বাড়তি চাপই অনুভব করছেন।

শনিবার (২২ নভেম্বর) নগরীর বিভিন্ন বাজার সরজমিনে ঘুরে দেখা যায়, বেশিরভাগ সবজির দাম আগের তুলনায় উর্ধ্বগতিতে। গত সপ্তাহে শিমের দাম ছিল ৭০–৮০ টাকা, সেখানে এবার তা ১০০–১২০ টাকা। ফুলকপি বিক্রি হচ্ছে ৮০ টাকায়—যা আগের সপ্তাহের তুলনায় ১০ টাকা বেশি।

বন্দরবাজার এলাকায় টমেটো বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ টাকায়, করলা ৮০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা, শসা ৭০ টাকা এবং লাউ প্রতি পিস ৮০ টাকায়। এছাড়া গাজর ৮০ টাকা, বেগুন ৬০ টাকা, মুলা ৬০, পটল ৭০ এবং কচুমুখী ৬০–৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। ধনেপাতার কেজি ১৫০–১৬০ টাকা—যা ক্রেতাদের সবচেয়ে বেশি চাপে ফেলছে।

বাজারে সবজি কিনতে আসা ক্রেতা হাফিজুর রহমান বলেন, “শীত এলেই সবজির দাম কমবে—এটাই স্বাভাবিক। কিন্তু এখন বাজারে এলেই মনে হয় সবকিছুই উল্টো দিকে যাচ্ছে।”

অন্যদিকে সবজি বিক্রেতা রশিদ মিয়া জানান, “সরবরাহ বাড়ছে ঠিকই, তবে পুরোপুরি বাড়তে আরও কিছুদিন লাগবে। সরবরাহ বাড়লেই দামও কমে আসবে।”

ব্যবসায়ী সামছুল আলম বলেন, শীতের প্রথম দিকে সবজির দাম কিছুটা বেশি থাকেই। জমির ফলন পুরোপুরি বাজারে আসতে না আসা পর্যন্ত বাজার স্থিতিশীল হয় না।

সিলেটের ক্রেতারা আশা করছেন, আরও কয়েক দিনের মধ্যে সরবরাহ বাড়লে দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটের বাজারে শীতের সবজির সরবরাহ বাড়লেও কমেনি দাম

প্রকাশের সময় : ০৯:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫