, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী

শাহ আরেফিন টিলার পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী স্থাপন করেছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

জানা গেছে, পাথর লুঠযজ্ঞে অস্তিত্বহীন শাহ আরেফিন টিলা। সর্বদলীয় সিন্ডিকেট মূলত সংঘটিত হয়েছিল এ পাথর লুট। অবশেষে সেই লুট ঠেকাতে সড়কের ওপর লোহা দিয়ে বেষ্টনী দেওয়া হয়েছে। ব্যারিকেডটি স্থাপনের ফলে পাথর বহনকারী ট্রাক বা বড় কোনো যানবাহনের প্রবেশ করতে পারবে না টিলা এলাকায়। এতে অবাধে পাথর লুট অনেকটাই বন্ধ করা সম্ভব হবে, সংশ্লিষ্টদের অভিমত।

এর আগে শাহ আরেফিন টিলা পরিদর্শন করেন সিলেটের জেলা প্রশাসক ( ডিসি) মো. সারওয়ার আলম। এসময় তিনি ব্যাপক ক্ষয়ক্ষতি দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং পাথর লুট ঠেকাতে লুটকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরে একাধিক অভিযান পরিচালনা করে টিলা থেকে পাথর মজুতকারী কয়েকজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে শাহ আরেফিন মোড়ে বসানো হয় লোহা বেষ্টনীর ওই ব্যারিকেড।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখ বলেন, ‘ডিসির অনুমোদনে পাথর লুট বন্ধ করতে উপজেলা প্রশাসন লোহার বেষ্টনী স্থাপন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া বলেন, পাথর লুট বন্ধ করতেই শাহ আরেফিন টিলার সড়কে লোহার বেষ্টনী স্থাপন করা হয়েছে। এর কার্যকারিতা অবশ্যই ইতিবাচক হবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে পাথর লুট ঠেকাতে সড়কে লোহার বেষ্টনী

প্রকাশের সময় : ০৮:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫