, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

ছাতকে কথা কাটাকাটি থেকে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন

  • ছাতক প্রতিনিধি
  • প্রকাশের সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
  • ৮০ পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের নানশ্রী ও সিদ্ধারচর গ্রামের মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭ টায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নানশ্রী গ্রামের মৃত চমক আলীর ছেলে চান্দালীকে অপমান করার অভিযোগকে কেন্দ্ৰ করে প্রতিপক্ষ সিদ্ধারচর গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আব্দুল হক ও মোস্তাইয়ের সঙ্গে উত্তেজনা সৃষ্টি হয়। তর্ক-বিতর্কের এক পর্যায়ে বিষয়টি দুই গ্রামের গোষ্ঠীগত লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দ্রুত সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে চান্দালীর পক্ষের ৮ জন এবং আব্দুল হকের পক্ষের ৭ জন আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আহতদের অধিকাংশকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা খবর পেয়েছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ছাতকে কথা কাটাকাটি থেকে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১৫ জন

প্রকাশের সময় : ১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫