, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে ফিল্মি কায়দায় মাদ্রাসাছাত্রকে অপহরণের চেষ্টা

সিলেট নগরীতে ফিল্মি কায়দায় এক মাদরাসাছাত্রকে অপহরণের চেষ্টা করা হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে পশ্চিম লালদীঘির পাড়ের নবাব রোডের মুখে এ ঘটনা ঘটে।

অপহরণের চেষ্টা থেকে রক্ষা পাওয়া ছাত্রের নাম শেখ লাবীব বিন ফাহিম (৯)। তিনি মদিনা মার্কেট এলাকার একটি মাদরাসার হিফজ বিভাগের ছাত্র।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রাইভেটকারচালক মো. দেলোয়ার হোসেন জানান, মাদরাসা থেকে লাবীবকে নিয়ে ফেরার পথে নবাব রোডের মুখে পৌঁছালে ৬–৭ জন যুবক সিগন্যাল দিয়ে গাড়ি থামাতে বলে। গাড়ি থামানোর পর তারা লাবীবকে নামিয়ে দিতে বলে এবং কারণ জানতে চাইলে তাকে মারধর শুরু করে। এ সময় গলায় রামদা ধরে ভয়ভীতি দেখানো হয় এবং গাড়ির সামনে গ্লাস ভাঙচুর করা হয়। পরে দরজা খুলে লাবীবকে সামনের সিট থেকে তুলেও নেওয়ার চেষ্টা করে। আমার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা লাবীবকে ফেলে ব্যাটারিচালিত রিকশায় করে পালিয়ে যায়।

ভুক্তভোগী ছাত্রের বাবা ও স্থানীয় ব্যবসায়ী ফাহিমুল ইসলাম বলেন, আমি নিজেই প্রতিদিন ছেলেকে আনা-নেওয়া করি। আজ জরুরি কাজে যেতে না পারায় এ ঘটনা ঘটে। কারও সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। দেশীয় অস্ত্র নিয়ে আমার ছেলেকে অপহরণের চেষ্টা করেছে এবং গাড়িও ভাঙচুর করেছে। আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনাটি আমাদের নজরে এসেছে। এ বিষয়ে আমাদের থানার টিমের তদন্ত চলছে।আমরা প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে ফিল্মি কায়দায় মাদ্রাসাছাত্রকে অপহরণের চেষ্টা

প্রকাশের সময় : ০৪:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫