, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে প্রকাশ্য সড়কে দুঃসাহসিক ছিনতাই: সেলস কর্মকর্তার আড়াই লাখ টাকা লুট

সিলেট নগরীর পুলিশ লাইন মসজিদের পাশেই দিনে-দুপুরে ফ্রেশ সিমেন্ট কোম্পানির সেলস অ্যান্ড মার্কেটিং কর্মকর্তার প্রায় আড়াই লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। সোমবার দুপুর দেড়টার দিকে সংঘটিত এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী সুরঞ্জিত সরকার জানান, লালদীঘীরপাড়ের একটি ডিলার পয়েন্ট থেকে অফিসের ২ লাখ ৪৩ হাজার ২০০ টাকা নিয়ে বাঘবাড়ির পথে ছিলেন তিনি। পথিমধ্যে পুলিশ লাইন মসজিদের কাছে পৌঁছালে তিনটি মোটরসাইকেল যোগে ছয়জন হেলমেটধারী ছিনতাইকারী তার পথরোধ করে। তারা প্রথমেই তার মোটরসাইকেলের চাবি কেড়ে নেয় এবং তাকে মারধর শুরু করে। একপর্যায়ে দা দিয়ে কোপ দেওয়ার চেষ্টা করলে তিনি টাকার ব্যাগ আঁকড়ে ধরেন, তবে ধস্তাধস্তির মধ্যেই ছিনতাইকারীরা ব্যাগটি ছিনিয়ে নেয় এবং তাকে লাথি মেরে ফেলে দেয়।

তিনি জানান, ঘটনার পর একজন শিক্ষার্থী এগিয়ে এসে তাকে সহায়তা করে এবং ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

সুরঞ্জিত সরকার আরও বলেন, আশপাশের সিসিটিভি ফুটেজে দেখা গেছে—লালদীঘীরপাড় থেকে দুটি মোটরসাইকেলে থাকা চারজন ছিনতাইকারী তাকে অনুসরণ করছিল। রিকাবিবাজার এলাকা থেকে আরও একটি মোটরসাইকেল তাদের সঙ্গে যোগ দেয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে থানায় লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে বলে জানা গেছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে প্রকাশ্য সড়কে দুঃসাহসিক ছিনতাই: সেলস কর্মকর্তার আড়াই লাখ টাকা লুট

প্রকাশের সময় : ০৭:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫