, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে গ্যারেজে আগুন : পুড়ল ৮ গাড়ি, ১ মোটরসাইকেল

সিলেট নগরের পাঠানটুলা এলাকায় একটি গাড়ির গ্যারেজে আগুনে আটটি গাড়ি ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। গতরাত দেড়টার দিকে ‘ঢাকা অটো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ’ নামের ওই গ্যারেজে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এটি নাশকতা, নাকি সাধারণ অগ্নিকাণ্ড, তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিসও আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত হতে কাজ করছে।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিলেটের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম ভূঁইয়া জানান, রাত ১টা ৪০ মিনিটে তারা আগুন লাগার খবর পান। তিনি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তালতলা স্টেশনের সব ইউনিট ঘটনাস্থলে চলে আসে। আশপাশের ভবনে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে দক্ষিণ সুরমা স্টেশন থেকেও একটি ইউনিট এসে যোগ দেয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, ভোর ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

গ্যারেজের মালিক শামছু মিয়া বলেন, ‘কীভাবে আগুন লেগেছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। গ্যারেজে এর আগে কখনো আগুন লাগেনি এবং আমার সঙ্গে কারও শত্রুতাও নেই।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে গ্যারেজে আগুন : পুড়ল ৮ গাড়ি, ১ মোটরসাইকেল

প্রকাশের সময় : ০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫