, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান
দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা

অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে : ইউএনও ঊর্মি রায়

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার নির্বাহী অফিসার ঊর্মি রায় বলেছেন, আমাদের আশেপাশে সংঘটিত প্রতিটি অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে। কারণ, আমাদের মতো দেশে জনসংখ্যার তুলনায় আইন-শৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা অপ্রতুল। তাই সামাজিক শৃংখলা রক্ষায় প্রশাসন অবশ্যই জনসম্পৃক্ততা কামনা করে।

সাম্প্রতিক সময়ে দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কমিউনিটি ক্লিনিকে চুরির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আসন্ন শীত মৌসুমে গরু চুরি ও বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনকে আরো সতর্ক হওয়ার আহবান জানান।

তিনি জেলা ও পুলিশ প্রশাসন কর্তৃক অসামাজিক কার্যকলাপ, জুয়া, মাদক ও নাম্বার প্লেইটবিহীন সিএনজিচালিত অটোরিক্সাসহ অবৈধ যানবাহন বিরোধী অভিযান এবং রাজপথ-ফুটপাত দখলদারদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার আশ্বাস দেন।
গত ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলা কনফারেন্স হলে দক্ষিণ সুরমা উপজেলা আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভায় তিনি সভাপতির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় অন্যদের মধ্যে অংশ নেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিহাব সারার অভী, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত)মারফত আলী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ মামুন খান, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোঃ ফখরুল ইসলাম শায়েস্তা, কামালবাজার ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক, সিনিয়র সাংবাদিক জাহাঙ্গীর আলম মুসিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ সালাহ উদ্দিন মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রোমান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা সুনন্দা রাণী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রীমা দাশ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন এবং লালাবাজার ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ডা. সাহাব উদ্দিন মুন্না, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সৈয়দ বদরুছ ছালেকিন, মোগলাবাজার থানার ওসির প্রতিনিধি, জালালপুর ইউপি চেয়ারম্যানের প্রতিনিধি ও দক্ষিণ সুরমা ফায়ার সার্ভিস অফিসের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা।

সাংবাদিক প্রতিনিধিদের প্রশ্নের জবাবে দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) জানান, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী নেতা হাজী রাজ্জাক হোসেন হত্যাকান্ডের ঘটনায় পরিবার কোন মামলা করেনি। তবে পুলিশ বাদী হয়ে মামলা করেছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।
এছাড়াও আরো বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

দক্ষিণ সুরমায় আইন-শৃংখলা কমিটির নিয়মিত সভা

অপরাধ দমনে প্রশাসনের পাশাপাশি জনগণকেও সহযোগিতা করতে হবে : ইউএনও ঊর্মি রায়

প্রকাশের সময় : ০৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫