, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিশোর গ্যাং সদস্য নিহত, গ্রেপ্তার ১

সিলেটের বালুচরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের বিরোধকে কেন্দ্র করে হামলায় নিহত ফাহিমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে নিহত ফাহিমের পিতা মো. হারুন রশিদ সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

মামলা দায়েরের পরপরই রাতেই নগরীর টিলাগড় ইকোপার্ক এলাকায় অভিযান চালিয়ে এজাহারভুক্ত ৪নং আসামি সবুজ আহমদ রেহানকে (৩২) গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম

গ্রেপ্তার রেহানের বাড়ি জৈন্তাপুর থানার যশপুর গ্রামে, তিনি মৃত আবুল কাশেম ও মাসুমা বেগমের ছেলে।

ঘটনার সূত্রপাত ১০ নভেম্বর রাতে। বালুচর ২নং মসজিদ এলাকার কিংস ফুটসাল ইনডোরের পাশে বস্তার গলি রাস্তায় পূর্ব শত্রুতার জেরে কিশোর গ্যাংয়ের ৭-৮ জন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে ফাহিমের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকায় নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে তাকে মঙ্গলবার সিলেটে আনার পথে আবারও অবনতি ঘটে। পরে বুধবার সকালে ওসমানী মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বৃ হস্পতিবার সকালে ছাতকে পারিবারিক কবরস্থানে ফাহিমের দাফন সম্পন্ন হয়।

গ্রেপ্তার হওয়া সবুজকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে অভ্যন্তরীণ দ্বন্দ্বে কিশোর গ্যাং সদস্য নিহত, গ্রেপ্তার ১

প্রকাশের সময় : ০৩:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫