, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
একের পর এক হোটেল সিলগালা

পুণ্যভূমি সিলেটে অসামাজিক কার্যকলাপকে পুলিশের ‘না’

সিলেট নগরীর বহু আবাসিক হোটেল এখন অনৈতিক কর্মকাণ্ডের আখড়ায় পরিণত হয়েছে। পুলিশের ধারাবাহিক অভিযান ও সতর্কবার্তা সত্ত্বেও বন্ধ হয়নি এসব কার্যকলাপ। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ।

এমতাবস্থায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কঠোর অবস্থান নিয়েছে। অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পেলেই সংশ্লিষ্ট হোটেল সিলগালা করে দেওয়া হচ্ছে।

সিলেটের কিছু হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগ দীর্ঘদিনের। প্রায়ই অভিযান চালিয়ে পুলিশ নারী-পুরুষকে আটক করলেও, আইনের ফাঁক গলে তারা আবার মুক্ত হয়ে আসে। অভিযোগ রয়েছে— আটক নারীদের অনেক সময় হোটেল মালিকরাই আদালত থেকে ছাড়িয়ে নেন, এরপর ফের শুরু হয় একই কাজ।

এসএমপি কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী দায়িত্ব নেওয়ার পর হোটেল মালিকদের নিয়ে বৈঠকে অনৈতিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই নির্দেশ অমান্য করে কিছু হোটেল মালিক গোপনে এসব কার্যকলাপ চালিয়ে যান।
ফলে এসএমপি এবার কঠোর পদক্ষেপ নেয়। গত এক মাসে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত প্রমাণিত অন্তত ছয়টি হোটেল সিলগালা করা হয়েছে। সর্বশেষ গত সপ্তাহে জিন্দাবাজারের হোটেল রাজমণিতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ; এরপর হোটেলটি সিলগালা করা হয়।

এসএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অসামাজিক কর্মকাণ্ড রোধে এসএমপি কঠোর অবস্থানে আছে। অভিযানে জড়িত হোটেলগুলো সিলগালা করা হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীর নৈতিক ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

একের পর এক হোটেল সিলগালা

পুণ্যভূমি সিলেটে অসামাজিক কার্যকলাপকে পুলিশের ‘না’

প্রকাশের সময় : ০১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫