, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

ছাত্রলীগের মিছিল : সিলেটে আ.লীগের আরও ৪ কর্মী গ্রেপ্তার

সিলেটের নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকটি মিছিলের পর আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। এ ধারাবাহিকতায় মোগলাবাজার থানার পারারইচক এলাকায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের চার কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ছাতক থানার নিজ গাঁও (পশ্চিম) গ্রামের মৃত সামছুল ইসলামের ছেলে মো. মাহফুজ আহমদ (২০), জকিগঞ্জ থানার বারোঠাকুরি উত্তরকুল এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে আলী আহমদ (৩৮), দক্ষিণ সুরমা থানার লালাবাজার উপজেলার খাজাখালু এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে রিমন ইসলাম (২০), সিলেটের শাহপরান (রহ.) থানার এমপি গেইট, সুলতানার বাড়ির বর্তমান বাসিন্দা ও সুনামগঞ্জ জেলার জলিলপুর গ্রামের আব্দুল মতিন তালুকদারের ছেলে মো. আবুল হাসনাত রাফি (১৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শ্রীরামপুর পয়েন্টগামী মার্ক সিসি ব্লক ফ্যাক্টরির সামনে পাকা রাস্তার উপর থেকে ১০টি বাঁশের লাঠি ও বিভিন্ন ধরণের টিনের কৌটা দিয়ে তৈরি মশাল উদ্ধার করা হয়। এ সময় ৯টি বাঁশের লাঠি ও অন্যান্য সামগ্রীসহ নিষিদ্ধ সংগঠনের চার কর্মীকে আটক করা হয়।

মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃতরা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ (সংশোধিত ২০২৫) এর ৮/৯/১২ ধারায় মামলা (নং–০৮, তারিখ-১২/১১/২০২৫) রুজু করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ছাত্রলীগের মিছিল : সিলেটে আ.লীগের আরও ৪ কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫