, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে গ্রেপ্তার হওয়া আ.লীগ নেতাকে কারাগারে প্রেরণ

সিলেটের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম জহিরুল হোসেন। তিনি বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক এবং পেশায় একজন কলেজ শিক্ষক।

মঙ্গলবার (১১ নভেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে বিশ্বনাথ থানা পুলিশ।

গ্রেপ্তার জহিরুল উপজেলার ১ নম্বর লামাকাজী ইউনিয়ন পরিষদের (ইউনিয়) সাবেক চেয়ারম্যান মুন্সিরগাঁও গ্রামের মরহুম আব্দুল মজিদের ছেলে।

পুলিশ জানায়, বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরের দিকে জহিরুলকে তার নিজ বাড়ি লামাকাজী ইউনিয়নের থেকে গ্রেপ্তার করে।

বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গত ৬ মে রামপাশা গ্রামের হাবিবুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় (নং ১০(৬)’২৫) তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে গ্রেপ্তার হওয়া আ.লীগ নেতাকে কারাগারে প্রেরণ

প্রকাশের সময় : ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫