, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস

যে কোনো মূল্যে শাহ আরেফিন টিলার অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে : জেলা প্রশাসক

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অবৈধ পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেছেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। সোমবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত অভিযানে গর্ত থেকে অবৈধ পাথর উত্তোলনের কাজে ব্যবহৃত ৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) পলাশ তালুকদার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ, ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার, উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিজানুল কবির, বিজিবি ও পুলিশ ফোর্স।

জেলা প্রশাসক সারোয়ার আলম বলেন, যে কোনো মূল্যে শাহ আরেফিন টিলার অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে। এই অপরাধী চক্র টিলাকে ধ্বংস করেছে। এতে যারা জড়িত, শক্তিশালী হোক বা সাধারণ, সকলকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধিদেরও দায়িত্ব পালন নিশ্চিত করতে জিজ্ঞাসাবাদ করা হবে। কারণ তারা শুধু জনপ্রতিনিধি নয়, সরকারেরও প্রতিনিধি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

৬টি লিস্টার মেশিন পুড়িয়ে ধ্বংস

যে কোনো মূল্যে শাহ আরেফিন টিলার অবৈধ পাথর উত্তোলন বন্ধ করা হবে : জেলা প্রশাসক

প্রকাশের সময় : ০৫:৩৮ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫