, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটজুড়ে মৃত্যুর ছায়া: ৯ দিনে উদ্ধার ১৫ লাশ

টানা কয়েকদিন ধরে লাশের খবরেই কাঁপছে সিলেট বিভাগ। মাজার, সড়ক, ঘর কিংবা বাজার—সব জায়গা থেকেই মিলছে মরদেহ। গত ৯ দিনে সিলেট, হবিগঞ্জ ও মৌলভীবাজার জুড়ে উদ্ধার হয়েছে অন্তত ১৫টি লাশ। এর মধ্যে রয়েছে খুন, আত্মহত্যা ও সড়ক দুর্ঘটনায় নিহতরা।

নিহতদের মধ্যে আছেন আওয়ামী লীগ নেতা, স্বর্ণ কারিগর, নববধূ, সৌদি ফেরত যুবক, পর্যটকসহ নারী-পুরুষ মিলিয়ে অন্তত ১৫ জন।

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে খুন করে আদালতে গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। ওসমানীনগরে জুয়েলারি দোকান থেকে উদ্ধার হয়েছে স্বর্ণ কারিগরের লাশ। শাহপরাণ (রহ.) মাজারের পুকুরে মিলেছে এক যুবকের গলাকাটা দেহ। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা-মেয়ে ও আরও কয়েকজনের। রাজনগরে বিয়ের সাজে থাকা নববধূর ঝুলন্ত দেহ, কোম্পানীগঞ্জে ট্রাক্টরের চাপায় পর্যটকের মৃত্যু, জৈন্তাপুরে গাছে ঝুলন্ত যুবকের লাশ—একটার পর একটা মৃত্যুর ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ।

স্থানীয়রা বলছেন, এক সময়ের শান্ত সিলেট এখন পরিণত হয়েছে এক অজানা ভয়ের বিভাগে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রতিটি ঘটনার তদন্ত চলছে। কিছু মৃত্যু দুর্ঘটনা হলেও কিছু রহস্যজনক হত্যাকাণ্ডও রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্তে কাজ করছে।

তিনি আরও বলেন, “গুজব না ছড়িয়ে জনগণকে সচেতন থাকতে হবে। প্রতিটি ঘটনাতেই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।

বিশ্লেষণ

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সিলেট বিভাগে এমন ধারাবাহিক লাশ উদ্ধারের ঘটনা বিরল। সামাজিক বিশ্লেষকরা বলছেন, এই মৃত্যুগুলো শুধু আইনশৃঙ্খলার বিষয় নয়—বরং সমাজে ক্রমবর্ধমান মানসিক চাপ, পারিবারিক টানাপোড়েন ও অপরাধপ্রবণতারও প্রতিফলন। প্রশাসনের দ্রুত তদন্ত ও প্রতিরোধমূলক ব্যবস্থা এখন সময়ের দাবি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটজুড়ে মৃত্যুর ছায়া: ৯ দিনে উদ্ধার ১৫ লাশ

প্রকাশের সময় : ১১:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫