, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান

সিলেটে মারধরের পর ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থানের অভিযোগে ওসমানী মেডিকেল কলেজ থেকে পাঁচ বছরের জন্য বহিষ্কার হওয়া ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। রোববার দুপুরে কলেজের ডিসিপ্লিন কমিটির সভায় হাজির হলে মারধরে শিকার হন ওই শিক্ষার্থী।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করার অভিযোগে ওসমানী মেডিকেল কলেজের ১৯ শিক্ষার্থীকে গত বছরের ১ সেপ্টেম্বর বহিষ্কার করে কর্তৃপক্ষ। পরে তাদের মধ্যে কয়েকজন আপিল করেন। এর মধ্যে সৌমিক সাজিদ ও হামিম নামে আরেক শিক্ষার্থীকে রোববার কলেজের ডিসিপ্লিন কমিটির সভায় ডাকা হয়। সভায় উপস্থিত হলে সাজিদকে ডেকে নিয়ে মারধর করে পুলিশের হাতে তুলে দেন কিছু শিক্ষার্থী। সাজিদ গাজীপুরের কাপাসিয়ার বাসিন্দা ও এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মারধরের শিকার ছাত্রলীগ কর্মীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁর কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানতে ওসমানী মেডিকেল কলেজ অধ্যক্ষের ফোনে একাধিকবার কল করা হলেও সাড়া দেননি তিনি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান

সিলেটে মারধরের পর ছাত্রলীগ কর্মীকে পুলিশে সোপর্দ

প্রকাশের সময় : ০৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫