, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে গৃহবধু হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

সিলেটের হালিমা হত্যা মামলায় একজনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। তার নাম মো. জুনদে আহমদ (২৮)।

রবিবার (৯ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাবের গণমাধ্যম শাখা।

তারা জানায়, শনিবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সিলেট রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জুনেদ সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন নোয়াগাঁওয়ের মৃত হারিছ আলীর ছেলে।

জানা যায়, নোয়াগাঁওয়ের এক ওমান প্রবাসীর স্ত্রী মোছা. হালিমা বেগমের লাশ গত ৫ নভেম্বর রাত ৯টার পর বাড়ির পাশে পড়ে থাকতে দেখেন তার মেয়ে। তাকে স্বামীর বাড়ি থেকে খবর দিয়ে নিয়ে আসেন তার চাচা বাবুল মিয়া।

এ সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল যার সামনে ও পেছনে দুটি গিটও দেওয়া হয়েছিল। ধারনা, পারিবারিক বিরোধের জের ধরে তার চাচা আলী হোসেন ও বাবুল মিয়া এবং তার স্ত্রী নাছিমা মিলে হালিমা বেগমকে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে হত্যার পর বাড়ির ছাদ থেকে লাশ নিচে ফেলে দিয়েছেন।

তাদের সঙ্গে শুধু পারিবারিক বিরোধই নয়, হালিমাকে আলী ও বাবুল বিভিন্ন সময় কুপ্রস্তাবও দিতেন বলে জানায় র‌্যাব।

এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে জালালাবাদ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (নং ৪/৬/১১/২৫)। এরপর র‌্যাব তদন্ত শুরু করে এবং হত্যাকাণ্ডের সাথে গ্রেপ্তারকৃত জুনেদের সম্পৃক্ততা পায়।

তাকে জালালাবাদ থানায় হস্তান্তরের বিষয়টিও নিশ্চিত করেছেন র‌্যাবের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) কে এম শহীদুল ইসলাম সোহাগ।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে গৃহবধু হত্যা মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশের সময় : ০৪:১৬ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫