, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেটে বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ (এসএমপি)। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা থেকে শুক্রবার (৮ নভেম্বর) সকাল পর্যন্ত নগরের সুবিদবাজার, আলামপুর, পানিটুলা ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এয়ারপোর্ট থানার সুবিদবাজার এলাকা থেকে ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সদস্য ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগ’-এর ব্যানারে সরকারবিরোধী ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

মোগলাবাজার থানার আলামপুর এলাকা থেকে ২৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি জয়নাল আহমেদকে, ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ানকে এবং জালালাবাদ থানার পানিটুলা এলাকা থেকে ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য আব্দুর রশিদকে গ্রেপ্তার করা হয়।

এসএমপি জানায়, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, ৪ নেতা-কর্মী গ্রেপ্তার

প্রকাশের সময় : ০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫