, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

বিশ্বনাথে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬ অটোরিকশা উদ্ধার, একজন আটক

বিশ্বনাথে থানা পুলিশ অভিয়ান পরিচালনা করে চুরি হওয়া ৬টি অটোরিকশা (সিএনজি) উদ্ধার করেছে। আটক করেছে একজনকে। শনিবার বিকেলে পৌরসভার পূর্ব জানাইয়া গ্রামের শরিফ উদ্দিনের বাড়িতে ওয়ার্কসপ থেকে প্রথমে ৫টি অটোরিকশা উদ্ধার করা হয়। এসময় চুরি হওয়া অটোরিকশার চেহারা পরিবর্তনের কারিগরকে আটক করেছে পুলিশ। সে পৌরসভার রাজনগর গ্রামের জুনাব আলীর ছেলে ও জানাইয়া গ্রামের শরিফউদ্দিনের ভাগ্নে জুয়েল আহমদ (৩৬)। ৫টি অটোরিকশা উদ্ধারের পর আটক হওয়া যুবকের স্বীকারোক্তীতে তাকে সাথে নিয়ে অপর আরেকটি অটোরিকশা উদ্ধার করা হয় পুর্ব মন্ডলকাপন গ্রামের ময়না মিয়ার তিনতলা বাড়ি থেকে। তবে উদ্ধার হওয়া এই ৬টি অটোরিকশা নাম্বার বিহীন। আটক হওয়া জুয়েল আহমদ সাংবাদিকদের জানায়, বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে তার কাছে নিয়ে কাজের মাধ্যমে চেহারা পরিবর্তন করে চোরেরা।

ঘটনার সত্যতা স্বীকার করে থানার এসআই অনিক বড়–য়া বলেন, ৬টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে। তবে দুটি অটোরিকশা সন্দেহজনক ভাবে আটক করা হয়েছে। আর এদুটি অটোরিকশার কাগজপত্র যাচাই-বাচাই চলছে।

এছাড়াও চুরির সাথে জড়িতদের পুরো সিন্ডিকেট গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মামলা দায়েরের মাধ্যমে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

বিশ্বনাথে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬ অটোরিকশা উদ্ধার, একজন আটক

প্রকাশের সময় : ০১:২৬ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫