, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে

সকলের সহযোগিতায় একটি সুন্দর, আদর্শ ও নিরাপদ নগর গড়ে তুলতে পারব : এসএমপি কমিশনার

সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বলেছেন, পুলিশের মূল দায়িত্ব হলো জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা। আমরা চাই জনগণ যেন সহজে ও দ্রুত পুলিশি সেবা পেতে পারে। এজন্য পুলিশী সেবাকে জনগণের হাতের নাগালে পৌঁছে দিতে এবং যে কোনো বিপদে যাতে মানুষ সহজেই পুলিশের সহায়তা পায়, সে লক্ষ্যে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি।

এর মধ্যে অন্যতম উদ্যোগ হলো, যদি কেউ নগদ টাকা বা মূল্যবান সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় নিরাপত্তাহীনতা অনুভব করেন, তাহলে তিনি আমাদের কন্ট্রোল রুমে ফোন করে সহায়তা চাইতে পারেন। পুলিশ সদস্যরা তাঁর সঙ্গে থেকে নগদ টাকা বা মূল্যবান সামগ্রী নিরাপদে গন্তব্যে পৌঁছে দিবে।

আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো, সিলেট মেট্রোপলিটন নগরবাসীকে একটি নিরাপত্তা নেটওয়ার্কের আওতায় আনতে GenieA App চালু করা হয়েছে। অ্যাপটি বর্তমানে প্রাথমিকভাবে মোগলাবাজার থানা এলাকায় চালু করা হয়েছে।
মোগলাবাজার থানা এলাকায় একটি ঘটনার উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, মোগলাবাজার থেকে এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাই হওয়ার পরপরই তিনি ‘জিনিয়া অ্যাপ’-এর মাধ্যমে আমাদের কন্ট্রোল রুমে বার্তা পাঠান। খবর পাওয়ার মাত্র ১০ মিনিটের মধ্যেই পুলিশ ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার করতে সক্ষম হয়। এই অ্যাপের মাধ্যমে একজন ব্যবহারকারী মাত্র একটি ক্লিক করলেই আমাদের কন্ট্রোল রুমে বার্তা পৌঁছে যাবে, এবং তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ টিম ঘটনাস্থলে চলে যাবে। এখন আর জনগণকে পুলিশের দোরগোড়ায় গিয়ে ধর্না দিতে হবে না; বরং পুলিশই জনগণের ডাকে তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।

তিনি শুক্রবার (০৭ নভেম্বর) দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজার কেন্দ্রিয় জামে মসজিদে খুতবার পূর্বে মসজিদে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে এসব কথা বলেন। পরে তিনি এ মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

তিনি GenieA App ও অন্যান্য বিষয় সম্পর্কে বক্তব্য প্রদানকালে আরও বলেন, জনগণের হয়রানি কমাতে এবং সেবা সহজলভ্য করতে আমরা এসব উদ্যোগ নিচ্ছি। জিডি ও মামলা করার ক্ষেত্রেও ভবিষ্যতে থানায় যেতে হবে না GenieA App -এর মাধ্যমেই এসব সেবা গ্রহণ করা যাবে।

তিনি বলেন, সকলের সহযোগিতায় আমরা একটি সুন্দর, আদর্শ ও নিরাপদ নগর গড়ে তুলতে পারব।

এসময় এসএমপির ডিসি মোঃ রিয়াজুল কবির,এডিসি মোঃ মন্জুরুল আলম, এসি ফরিদ আলম,দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান,বাজার কমিটির সদস্য, ব্যবসায়ীসহ এসএমপির সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার পূর্বে মুসল্লিদের উদ্দেশ্যে

সকলের সহযোগিতায় একটি সুন্দর, আদর্শ ও নিরাপদ নগর গড়ে তুলতে পারব : এসএমপি কমিশনার

প্রকাশের সময় : ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫