, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

নবীগঞ্জে জুম্মার নামাজ চলাকালে ছুরিকাঘাতে মুসল্লি খুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ চলাকালে এক মুসল্লিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।  শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে নামাজ চলাকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের মো. সুনাহর মিয়ার ছেলে ইমরুল মিয়া (৪০) জুমার নামাজ আদায় করছিলেন। নামাজের একপর্যায়ে একই গ্রামের আতিক মিয়ার ছেলে রাসেল মিয়া (২২) হঠাৎ ধারালো চাকু নিয়ে তার ওপর হামলা চালান। এতে ইমরুল গুরুতর আহত হয়ে মসজিদের মেঝেতে লুটিয়ে পড়েন।

উপস্থিত মুসল্লিরা নামাজ থামিয়ে দ্রুত আহত ইমরুলকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে পুরো বনগাঁও গ্রামে শোকের ছায়া নেমে আসে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা জানান, নামাজের সময় মসজিদের ভেতর এমন নৃশংস ঘটনা তারা জীবনে কখনও দেখেননি।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ বিষয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কামরুজ্জামান বলেন, “ওই এলাকার জাবেদ হত্যাকাণ্ডের জেরে ইমরুলকে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি, তবে ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

নবীগঞ্জে জুম্মার নামাজ চলাকালে ছুরিকাঘাতে মুসল্লি খুন

প্রকাশের সময় : ০২:১৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫