, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

জকিগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

সিলেটের জকিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১১০ বোতল ভারতীয় মদসহ এক নারী ও এক পুরুষকে গ্রেফতার করেছে জকিগঞ্জ থানা পুলিশ। অবৈধ মাদক পাচারর চোরাকারবারিদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শুক্রবারে এই অভিযান পরিচালনা করা হয়।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ থানার একটি বিশেষ দল শুক্রবার দিনে অভিযান চালায়। এ সময় অবৈধভাবে বিপুল পরিমাণ বিদেশি মদ বহন ও মজুতের দায়ে হাতেনাতে স্বামী-স্ত্রী কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১১০ বোতল উচ্চ মূল্যের বিদেশি মদ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন—সুলতানপুর ইউনিয়নের কেরাইয়া গ্রামের মৃত হরিলাল বিশ্বাসের ছেলে গৌরাঙ্গ বিশ্বাস (৫০) ও তার স্ত্রী উত্তরা বালা বিশ্বাস (৩৫),

​জকিগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা দিয়ে এই মাদক পাচার চক্রের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মাদক ও চোরাচালানের বিরুদ্ধে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও পুলিশ জানায়।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

জকিগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদসহ ২ জন গ্রেফতার

প্রকাশের সময় : ১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫