, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

সিলেটের কোম্পানীগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে ১৪ বছর পর গ্রেপ্তার করেছে র‍্যাব। সাজা থেকে বাঁচতে এই দীর্ঘ সময় ধরে পালিয়ে ছিলেন তিনি। বুধবার রাতে সিলেট নগরের আম্বরখানা গোল্ডেন টাওয়ার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম মজাম উদ্দিন ওরফে তেরা মিয়া (৪৮)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার সুন্দাউড়া গ্রামের বাসিন্দা।

র‍্যাব সূত্রে জানা গেছে, ২০১১ সালে সিলেটের কোম্পানীগঞ্জে একটি হত্যাকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হন মজাম উদ্দিন। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিকে কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সিলেটের কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ জানান, র‍্যাবের হস্তান্তরের পর ওই ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার

প্রকাশের সময় : ১২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫