, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: সিলেটে জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফেব্রুয়ারিতেই আগামী নির্বাচন হতে হবে। তা না হলে নানা বিশৃঙ্খলার সুযোগ তৈরি হবে।

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন।

ডা. শফিকুর রহমান আজ সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

তৃতীয় মেয়াদে জামায়াতের আমির নির্বাচিত হওয়ার পর দু’দিনের সফরে সিলেটে এসে পৌঁছান ডা. শফিকুর রহমান। বিমানবন্দরে স্বাগত জানাতে ভিড় করেন হাজার হাজার নেতাকর্মী। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ থাকবে কি না-এমন প্রশ্নের জবাবে ডা. শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ তো নিজেরাই নির্বাচন চায় না। আপনারা কি জোর করে তাদের ওপর নির্বাচন চাপিয়ে দিতে চান? তারা যদি নির্বাচন চাইতো তাহলে গত তিনটি নির্বাচনের সুযোগ পেয়েছে, হাতছাড়া করলো কেন? তারা যে নির্বাচনে বিশ্বাসী সেটা তারা প্রমাণ করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করে না সেটা উপহার দিতে গেলে তাদের ওপর জুলুম করা হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোটে যাচ্ছে না জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা জোট করছি না, বরং জনগণকেই সঙ্গে নিয়ে ভোটের ময়দানে নামবো। ইসলামী দলগুলোর পাশাপাশি দেশপ্রেমিক, প্রতিশ্রুতিশীল ও সৎ মানুষরাও আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। আমরা সবাইকে নিয়েই দেশ গড়তে চাই।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। মানুষ ভোট দিতে চায়, পরিবর্তন চায়। সুশাসনের পরিবর্তে দেশে দুঃশাসন প্রতিষ্ঠিত হয়েছে। দুর্নীতি সর্বত্র ছড়িয়ে পড়েছে। এই দুঃশাসনের বিরুদ্ধে জনগণ রাস্তায় নেমেছে। আমরা জাতিকে আহ্বান জানাচ্ছি—দুর্নীতিকে ‘না’ বলুন। কেউ নিজে দুর্নীতি করবেন না, অন্যকেও করতে দেবেন না। তাহলেই আমাদের দেশটা সুন্দর হবে।

প্রশাসনের নিরপেক্ষতা প্রসঙ্গে তিনি বলেন, আমরা নির্বাচন কমিশন ও সরকারের কাছে ইতোমধ্যে প্রস্তাব দিয়েছি- অতীতে যারা নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করেছে, তাদের সরিয়ে দিতে হবে। কারণ জনগণ যখন জেগে ওঠে, তখন কোনো প্রশাসনিক প্রভাব টিকতে পারে না। জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটে।

নির্বাচনের সময়সূচি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আমরা ফেব্রুয়ারির নির্বাচন আদায় করে ছাড়বো। বেশি দেরি হলে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। তাই সময়মতো নির্বাচন অনুষ্ঠিত হওয়াই শ্রেয়।

তিনি আরও বলেন, জামায়াত ইতোমধ্যে বিভিন্ন আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। তবে এটা চূড়ান্ত নয়। আমরা সবাইকে নিয়ে চলছি, তাই প্রয়োজন হলে প্রার্থী তালিকায় পরিবর্তন আসবে।

এ সময় সিলেট মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমানসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই: সিলেটে জামায়াত আমির

প্রকাশের সময় : ০২:১৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫