, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে বালুবোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত

সিলেটের খাদিমনগর এলাকায় বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। আহত হন তিন যাত্রী।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার সিলেট-তামাবিল আঞ্চলিক মহাসড়কের খাদিমনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন অটোরিকশার চালক তাজুল ইসলাম (৪০) ও যাত্রী সিলেটের জৈন্তাপুরের উমনপুর চিকনাগুল গ্রামের মুন্না মিয়া (২০)। চালকের নাম পাওয়া গেলেও বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় কয়েকজন বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকালে সিলেট থেকে চারজন যাত্রী নিয়ে অটোরিকশার চালক সিলেট-তামাবিল মহাসড়ক হয়ে জৈন্তাপুরের দিকে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে অটোরিকশাটি খাদিমনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা হতাহত ব্যক্তিদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

সিলেটের শাহপরান (রহ.) থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি উদ্ধার করেছে। এ সময় ট্রাকটির চালক ও তাঁর সহায়তাকারীকে পাওয়া যায়নি। ওই দুজনের মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে বালুবোঝাই ট্রাকের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালক ও যাত্রী নিহত

প্রকাশের সময় : ০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫