, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

হবিগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর বালুচাপা, আদালতে স্বামীর আত্মসমর্পণ

হবিগঞ্জের মাধবপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আদালতে আত্মসমর্পণ করেছেন রাজন মিয়া নামে এক ব্যক্তি। তার স্বীকারোক্তির ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় বালুর নিচ থেকে তার স্ত্রী শাপলা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাপলা বেগম ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাপরতলা গ্রামের সুমন মিয়ার মেয়ে। তার স্বামী রাজন মিয়া হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকার কাজল মিয়ার ছেলে।

কয়েক বছর আগে প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন। বিয়ের পর থেকে দম্পতি মাধবপুর উপজেলার করড়া গ্রামে ভাড়া বাসায় থাকতেন। শাপলা স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, দাম্পত্য জীবনে পরকীয়া সন্দেহ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। সোমবার রাতে রাজন মিয়া স্ত্রী শাপলাকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ করড়া গ্রামের একটি পরিত্যক্ত জমিতে বালির নিচে চাপা দেন।

পরদিন সকালে তিনি হবিগঞ্জ নারী ও শিশু আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালতের বিচারক পুলিশকে খবর দেন। পরে মাধবপুর থানা-পুলিশ রাজন মিয়াকে আটক করে।

মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘রাজনের স্বীকারোক্তির ভিত্তিতে শাপলার মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

হবিগঞ্জে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর বালুচাপা, আদালতে স্বামীর আত্মসমর্পণ

প্রকাশের সময় : ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫