, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
প্রশাসনের অভিযানে শতাধিক নৌকা জব্দ

বিপর্যয়ের দ্বারপ্রান্তে সিলেটের ধলাই ব্রিজ!

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আলোচিত ধলাই ব্রিজে দেখা দিয়েছে ভয়াবহ ফাটল ও ভাঙন। ব্রিজের নিচ থেকে অবৈধভাবে বালু ও পাথর তোলায় কাঠামোগত দুর্বলতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।

ব্রিজটি রক্ষায় ০৩ নভেম্বর (সোমবার) সকাল ১০টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (এসিল্যান্ড) দায়িত্বপ্রাপ্ত পলাশ তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়। অভিযানে ব্রিজের নিচ থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত সর্বমোট ১০৩টি নৌকা জব্দ করা হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে পুলিশ, আনসার ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশ নেন।

এসিল্যান্ড পলাশ তালুকদার বলেন, “ধলাই ব্রিজটি কোম্পানীগঞ্জ ও আশপাশের মানুষের জীবনরেখা। অবৈধ বালু-পাথর উত্তোলনে ব্রিজের নিচের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা অভিযান চালিয়ে নৌকাগুলো জব্দ করেছি। এ অভিযান চলমান থাকবে।”

সরেজমিনে দেখা যায়, ব্রিজের মাঝামাঝি অংশে কংক্রিটের বড় ফাটল, রড বের হয়ে আসা এবং ভাঙা স্থানে পাথর বসিয়ে যানবাহন চলাচল করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত মেরামত না করলে ব্রিজের অংশবিশেষ ধসে পড়তে পারে।

এদিকে, কিছু ব্যক্তি এই অভিযানকে ‘গরিব মারার অভিযান’ বলে সামাজিক মাধ্যমে সমালোচনা করছেন। তবে স্থানীয় প্রশাসন ও সুশীল সমাজ বলছেন, ব্রিজ রক্ষাই এখন অগ্রাধিকার— কারণ ব্রিজটি ভেঙে গেলে কোম্পানীগঞ্জের সঙ্গে সিলেটের সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হবে।

স্থানীয় বাসিন্দা নাজমুল ইসলাম বলেন, “দিনে সবাই বলে ব্রিজ বাঁচাও, রাতে আবার একই ব্রিজের নিচে নৌকা নামিয়ে পাথর তোলা হয়। এভাবে চলতে থাকলে আমাদের ব্রিজ রক্ষা করা যাবে না।”

প্রশাসন জানিয়েছে, ধলাই ব্রিজের ক্ষতিগ্রস্ত অংশ চিহ্নিত করে মেরামতের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন পাঠানো হচ্ছে। একই সঙ্গে অবৈধ উত্তোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।

উল্লেখ্য, ধলাই ব্রিজটি কোম্পানীগঞ্জ উপজেলার অন্যতম প্রধান যোগাযোগপথ, প্রতিদিন শত শত যানবাহন এ পথে চলাচল করে। ব্রিজটি ধসে পড়লে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

প্রশাসনের অভিযানে শতাধিক নৌকা জব্দ

বিপর্যয়ের দ্বারপ্রান্তে সিলেটের ধলাই ব্রিজ!

প্রকাশের সময় : ১১:১২ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫