, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশু ঢাকায় উদ্ধার

সিলেট থেকে নিখোঁজ হওয়া চার শিশুকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি হোটেল থেকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা।

উদ্ধার হওয়া শিশুরা হলো— তানিম আহাম্মেদ (১২), আবদুল হাকিম (১২), তামিম (১২) ও সুহিন মিয়া (১৩)।

ডিএমপি মিডিয়া শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ তালেবুর রহমান জানান, রবিবার (২ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার করা একটি অধিযাচনপত্রের ভিত্তিতে শাহজাহানপুর থানা-পুলিশ অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে ৫টার দিকে রেলওয়ে কলোনির একটি হোটেলে অভিযান চালিয়ে ওই চার শিশুকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে ওই শিশুরা জানায়, তারা ট্রেনে সিলেট থেকে ঢাকার কমলাপুর রেলস্টেশনে আসে। স্টেশনে নামার পর পথ হারিয়ে ফেলে এবং পরিচিত কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

পুলিশ জানায়, গত ছয় দিন ধরে ওই শিশুরা ওই এলাকায় একটি হোটেলে হোটেল বয়ের কাজ করছিল। উদ্ধারের পর নিরাপত্তা নিশ্চিত করে তাদের প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তরের জন্য সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট থেকে নিখোঁজ হওয়া ৪ শিশু ঢাকায় উদ্ধার

প্রকাশের সময় : ১০:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫