, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

অপরাধ দমনে সিলেট মেট্রো পুলিশের বড় সাফল্য: এক মাসে গ্রেফতার ৭২৫, উদ্ধার ১৪ ভিকটিম

সিলেট মহানগরে টানা অভিযানে এক মাসে ৭২৫ জন অপরাধীকে গ্রেফতার করেছে পুলিশ। একই সময়ে উদ্ধার করা হয়েছে ১৪ জন ভিকটিম।

রোববার (২ নভেম্বর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নগরীতে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে এবং এতে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে। অক্টোবর মাসজুড়ে পরিচালিত অভিযানে সিলেট মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে ৫৬ জন চোর, ১৭ জন ছিনতাইকারী, ৬৩ জন মাদক ব্যবসায়ী, ১২২ জন জুয়াড়ি এবং ১৯ জন অসামাজিক কার্যকলাপে জড়িত ব্যক্তিকে আটক করা হয়।

এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ৭২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় ১৪ জন ভিকটিমকেও উদ্ধার করা হয় বলে জানান এডিসি সাইফুল ইসলাম।

তিনি আরও বলেন, সিলেট মহানগর এলাকায় অপরাধপ্রবণতা হ্রাসে আমাদের অভিযান চলমান রয়েছে। ভবিষ্যতে এই তৎপরতা আরও জোরদার করা হবে।

অন্যদিকে, অক্টোবর মাসেই সিলেট মহানগর পুলিশ ১ হাজার ৯৯১টি অবৈধ যানবাহন জব্দ করেছে। এর মধ্যে অধিকাংশই ব্যাটারিচালিত অটোরিকশা বলে জানান তিনি।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

অপরাধ দমনে সিলেট মেট্রো পুলিশের বড় সাফল্য: এক মাসে গ্রেফতার ৭২৫, উদ্ধার ১৪ ভিকটিম

প্রকাশের সময় : ০৮:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫