, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

ওসমানী হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার একদিন পর শাহপরান মাজারের পুকুর থেকে লাশ উদ্ধার

সিলেটের শাহপরাণ (রহ.) মাজার পুকুরে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মাজারের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম হারুন মিয়া (৩০)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার মঙ্গলকাটা গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, নিহতের গলায় গভীর কাটা দাগ এবং হাতে কেনোলা বা আঁচড়ের চিহ্ন রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হারুন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার তিনি কাউকে কিছু না জানিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে যান। পরদিন সকালে মাজারের পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে শাহপরাণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘এটি আত্মহত্যা নাকি অন্য কিছু এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে বিস্তারিত জানা যাবে।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ওসমানী হাসপাতাল থেকে নিখোঁজ হওয়ার একদিন পর শাহপরান মাজারের পুকুর থেকে লাশ উদ্ধার

প্রকাশের সময় : ০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫