, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের
ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি

সিলেটে চা বাগান থেকে গলা কাটা অবস্থায় আহত তরুণীকে উদ্ধার

সিলেটে নগরীর চা বাগান থেকে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীকে গলা কাটা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে নগরীর সুবিদবাজার বনকলাপাড়া এলাকার চা বাগান থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বৃষ্টির মধ্যে স্থানীয় কয়েকজন চা বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তায় তরুণীটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার গলায় গভীর আঘাতের চিহ্ন ছিল। পরে তারা দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে বিমানবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় তরুণীটিকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে।

এ তথ্যটি নিশ্চিত করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষ দেব জানান, বিমানবন্দর থানা পুলিশ তরুণীটিকে মুমূর্ষু অবস্থায় ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক নয়া দিগন্তকে জানান, ‘ওই তরুণীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কথা বলতে পারছেন না। তার বাড়ি হবিগঞ্জ জেলায় বলে আকার-ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করছেন।’

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

ওসমানী হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি

সিলেটে চা বাগান থেকে গলা কাটা অবস্থায় আহত তরুণীকে উদ্ধার

প্রকাশের সময় : ০৬:১০ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫