, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

সিলেটে বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজলার দয়মীর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি হুমায়ুন মিয়া।

নিহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের বাসিন্দা প্রাইভেটকার চালক হারুন মিয়া ও মেয়ে আনিছা বেগম (১০)।

আহতরা হলেন, ওসমানীনগর থানার খাদিমপুর গ্রামের মুকিত মিয়া (৩৫), আজিজুল ইসলামের স্ত্রী রাহিমা খাতুন (৩০), বেলাল আহমদের স্ত্রী পান্না বেগম (২৩) ও সফিক মিয়ার মেয়ে মুন্নি আক্তার (২৩)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ওসমানীনগরের দয়ামীর এলাকায় সিলেট থেকে হবিগঞ্জ গামী হবিগঞ্জ বাস ও তাজপুর হতে সিলেটগামী প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারের চালক হারুন মিয়া ঘটনাস্থলে নিহত হন। সংবাদ পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে প্রাইভেটকারের ভেতরে থাকা যাত্রীদের উদ্ধার করে ৫ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আনিছা বেগমকে মৃত্যু ঘোষণা করেন। আহত চার জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন একই পরিবারের চার সদস্য। প্রাইভেটকার ও বাস আটক করেছি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে বাস-প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে বাবা ও মেয়ে নিহত

প্রকাশের সময় : ০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫