, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন হতে বাধা নেই : হাইকোর্ট

সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা সংক্রান্ত বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ এর ২৬ অক্টোবরের স্মারক স্থগিত করেছেন হাইকোর্ট। এর ফলে ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১ নভেম্বর সিলেট চেম্বারের ভোটগ্রহণে কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত। এ নির্বাচনে ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার (২৯ অক্টোবর) হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিয়াজ মোরশেদ ও অ্যাডভোকেট ইসমাইল হেসেন।

এর আগে গত ২১ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, বোর্ডে আপত্তি, ভোটার তালিকা প্রকাশ, মনোনয়নপত্র সংগ্রহ, দাখিল, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ, মনোনয়নপত্র বাতিল বিষয়ে আপিল বোর্ডের আপত্তি, প্রার্থিতা প্রত্যাহার, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশসহ সার্বিক বিষয় সম্পন্ন হওয়ার পর গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয় এক স্মারকে পুনঃ তফসিলের নির্দেশনা দিয়ে নির্বাচন স্থগিত করে দেয়।

এরপর নির্বাচনের পদক্ষেপের বিষয়ে জেলা প্রশাসকের (ডিসি) কাছে গেলে তাদের পক্ষ থেকে বলা হয় এটা বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। এর পরও কোনো পদক্ষেপ না নেওয়ায় সিলেট ব্যবসায়ী ফোরামের পক্ষে পরিচালক পদপ্রার্থী মো. কামরুল হামিদ ও মো. ইব্রাহিম খলিল হাইকোর্টে রিট করেন। গত ২৭ অক্টোবর স্মারকের কার্যক্রম স্থগিত চেয়ে রিট করেন তারা।

ওই রিটের শুনানি নিয়ে গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য বিভাগের নির্বাচন স্থগিতের স্মারকের কার্যক্রম স্থগিত করে আদেশ দেন আদালত। এর ফলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন আয়োজনে আইনি কোনো বাধা রইলো না বলে জানিয়েছেন অ্যাডভোকেট নিয়াজ মোরশেদ।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেট চেম্বার অব কমার্সের নির্বাচন হতে বাধা নেই : হাইকোর্ট

প্রকাশের সময় : ০৪:২৪ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫