, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব ভারতের ভিসা শীঘ্রই চালু হবে: ঢাকায় ভারতীয় হাইকমিশনারের আশ্বাস জাল ভিসায় লন্ডন পাঠানোর প্রলোভন: ২৫ লাখ টাকা আত্মসাৎ, র‍্যাব-৯’র জালে মনির সিলেটে তরুণদের নিরাপদ বিদেশযাত্রা নিশ্চিতে পরামর্শ সভা সিলেটে ওয়ালটনের পণ্য কিনে উপহার পেলেন ৮ ক্রেতা মিসাইল আতঙ্কে মধ্যপ্রাচ্যের প্রবাসীরা, সিলেটে পরিবারে উৎকণ্ঠা হবিগঞ্জে প্রশাসনের সভায় এমপির বউ, ইউএনও–এসি ল্যান্ড বদলি ক্ষমতায় গিয়েই নগ্ন দলীয়করণ জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্খার পরিপন্থি : মুহাম্মদ ফখরুল ইসলাম সিলেটের জি কে গউছ জাতীয় সংসদের হুইপ মনোনীত এলজিআরডি প্রতিমন্ত্রীর আগমনে উন্নয়নের প্রত্যাশা এম এ মালিকের

সিলেটে ৩০ নভেম্বরের মধ্যে পুলিশকে দিতে হবে ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভারদের তথ্য 

সিলেট মহানগরীর নাগরিকদের সুরক্ষা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, অপরাধ দমনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এই গণবিজ্ঞপ্তি জারির কথা জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

গণবিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, নাগরিক সুরক্ষা, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনের লক্ষ্যে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হয়েছে। এই ব্যবস্থার মাধ্যমে মহানগর এলাকার বাড়িওয়ালা, ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভার, কেয়ারটেকার এবং মেস বা কলোনির বাসিন্দাদের পূর্ণাঙ্গ তথ্য ডিজিটাল ডাটাবেজে সংরক্ষণ করা হবে। তাই আগামী ৩০ নভেম্বরের মধ্যে সিলেট মহানগরীর সকল নাগরিককে নির্ধারিত ফরমে প্রয়োজনীয় তথ্য পূরণ করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), জন্মসনদ, ছবি, মোবাইল নম্বরসহ প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার আহ্বান জানানো হয়।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে মহানগর এলাকার নাগরিকদের হালনাগাদ তথ্য সহজে সংরক্ষণ করা যাবে, যা ভবিষ্যতে অপরাধ দমন ও তদন্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না ন্যাটো: মহাসচিব

সিলেটে ৩০ নভেম্বরের মধ্যে পুলিশকে দিতে হবে ভাড়াটিয়া, গৃহকর্মী, ড্রাইভারদের তথ্য 

প্রকাশের সময় : ১২:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫