, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের নেতৃত্বে ৬ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ঢাকা সফররত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার বিকালে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, ব্যবসা-বাণিজ্যের সার্বিক অগ্রগতি, বিশেষ করে তৈরি পোশাক, ঔষধ শিল্প, কৃষি, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্যের ভূমিকা কী হতে পারে, সে বিষয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

এছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে নারী সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিশেষ করে হস্ত ও কুটির শিল্পে তাদের সম্পৃক্ততা বৃদ্ধির সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। নারীদের দক্ষতা উন্নয়নে যুক্তরাজ্যের সহায়তা ও অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও দুই পক্ষ আগ্রহ প্রকাশ করেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতা, উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও শক্তিশালী করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিনিধি দলে অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি মিসেস সাইয়েদা রুম্মান, কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নি এবং ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি ডা. শাহানা পারভিন।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ

প্রকাশের সময় : ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫