, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

দীর্ঘ ১৯ বছর পর বগুড়ায় যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র অনুযায়ী, সেখান থেকেই তিনি তার জীবনের প্রথম নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে পারেন। সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি বগুড়া সফর করেছিলেন।

এর আগে দলীয়ভাবে শোনা যাচ্ছিল, সিলেট থেকে বিএনপির নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু হতে পারে।

তবে দলের একাধিক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নিজের নির্বাচনী এলাকা বগুড়া থেকেই তারেক রহমান এই প্রচারণা শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি বলে কেউ কেউ জানিয়েছেন। তবুও ধারণা করা হচ্ছে, বগুড়া-৬ আসন থেকেই শুরু হতে যাচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা। 

দলের একাধিক সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়ায় যাওয়ার কথা রয়েছে।

বগুড়া সফর শেষে তিনি রংপুরে যাবেন বলে জানা গেছে। সেখানে তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।উল্লেখ্য, বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকায় অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাবা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পৈতৃক ভিটা।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেট নয়, বগুড়া থেকে শুরু হতে পারে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা

প্রকাশের সময় : ১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬