, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ সিলেটের জৈন্তাপুরে বালুচাপায় যুবকের মৃত্যু সিলেটে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু সৈয়দুর রহমানের কৃষি প্রকল্প পরিদর্শনে দক্ষিণ সুরমার ইউএনও আয়াতুল্লাহ আলি খামেনি নিহত: ইরান ইরানের মিসাইল হামলায় দুবাইয়ে বড়লেখার প্রবাসী সালেহ মিয়া নিহত যুদ্ধ শুরুর পর ইসরায়েলে সবচেয়ে বড় হামলা চালাল ইরান দক্ষ জনশক্তি গড়তে বিএনসিসি ও রোভার স্কাউটের বিকল্প নেই : সিলেটে বাণিজ্যমন্ত্রী সিলেটের বালাগঞ্জে নৃশংস হামলা: ছাত্রদল কর্মী শাহ ইসমাইলকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালী বন্ধ করে দিলো ইরান

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

  • প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • ১৫৮ পড়া হয়েছে

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেছেন,প্রান্তিক জনগোষ্ঠী ও হিজড়া সহ সমাজের প্রতিটি শ্রেণির মানুষের জন্য স্বাস্থ্য ও মৌলিক সেবা নিশ্চিত করতে হলে দায়িত্বশীল প্রতিষ্ঠানগুলোকে আরও সমন্বিতভাবে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি সোমবার (১৫ সেপ্টেম্বর) সিলেটের একটি অভিজাত হোটেলে আয়োজিত সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি (Bandhu Social Welfare Society) এর আয়োজনে এবং নাগরিকতা : সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF) এর সহায়তায় অনুষ্ঠিত এ সংলাপের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ: সেবাপ্রাপ্তির সুযোগ বৃদ্ধিতে স্থানীয় উদ্যোগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,
যুব উন্নয়ন অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রউফ শাহ,
মহিলা অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার, সমাজসেবা অধিদপ্তর, সিলেটের উপপরিচালক মো. আব্দুর রফিক,
সিলেটের সিনিয়র সহকারী বিচারক ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা বিশ্বেশ্বর সিংহ,
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত।

সংলাপ অনুষ্ঠানে বিভিন্ন GO,NGO প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

সংলাপে স্বাগত বক্তব্য রাখেন, বন্ধু’র ম্যানেজার (পলিসি অ্যাডভোকেসি অ্যান্ড এইচআর) মোশিউর রহমান। নাগরিকতা সিইএফ-ফান্ডেড প্রকল্পের অগ্রগতি এবং গ্যাপ অ্যানালাইসিস উপস্থাপন করেন, বন্ধু’র প্রকল্প কর্মকর্তা ওয়াচাকুরুনি খান আকাশ।

আলোচনায় বক্তারা বলেন, জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে হলে নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সমন্বিত পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে প্রান্তিক ও বঞ্চিত জনগোষ্ঠীর সেবাপ্রাপ্তি নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ের সংলাপ ও অংশগ্রহণমূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানের সমাপনীতে ধন্যবাদ জ্ঞাপন করেন হিজড়া যুব কল্যাণ সংস্থা সিলেট’র সভাপতি সুক্তা।

সিলেটে পৃথক অভিযানে কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

সিলেটে সেবাপ্রাপ্তি নিশ্চিতকরণে স্থানীয় পর্যায়ে দায়িত্বশীলদের সম্পৃক্তকরণ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

প্রকাশের সময় : ০৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫